News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি বুথ সভাপতি ও পরিবারের উপর অগ্নি হামলার অভিযোগ, অল্পেতে রক্ষা, নিশানায় মথা কর্মীরা
Image

বিজেপি বুথ সভাপতি ও পরিবারের উপর অগ্নি হামলার অভিযোগ, অল্পেতে রক্ষা, নিশানায় মথা কর্মীরা

আগরতলা, ১৮ এপ্রিল: আমতলীর গোলাঘাটি কেন্দ্রের বাথানমুড়া এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে আগুন লাগানোর গুরুতর অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, মথার কর্মী সর্মথকরা জড়িত রয়েছে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

অভিযোগ, ১৯ আমতলী গোলাঘাটি কেন্দ্রের ৮ নম্বর বুথের সভাপতি সনজিৎ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই সময় বাড়ির ভেতরে ছিলেন সনজিৎ দেববর্মা, তার স্ত্রী গোলাপি দেববর্মা এবং তাদের চার বছরের শিশু সন্তান পিরা দেববর্মা। অভিযোগ, জয়ের উল্লাসে একদল দুষ্কৃতী এই হামলা চালায়।

সনজিৎ দেববর্মার দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে তিনি সন্তানকে কোলে নিয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলে পালিয়ে যান। এতে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।

তবে আগুনে পুড়ে যায় তার বসতঘরের দরজা-জানালা, ঘরের আসবাবপত্র এবং বাড়ির ঠাকুর মন্দিরের বেশ কিছু অংশ। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সনজিৎ দেববর্মা ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top