News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আদিবাসী ভোট মূলত তিপ্রা মথার প্রতি আবেগের বহিঃপ্রকাশ: কংগ্রেস
Image

আদিবাসী ভোট মূলত তিপ্রা মথার প্রতি আবেগের বহিঃপ্রকাশ: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল: আদিবাসী ভোট মূলত তিপ্রা মথার প্রতি আবেগের বহিঃপ্রকাশ, এডিসি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার।

তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে যে পরিকল্পনা করা হয়েছিল, তারই প্রতিফলন এই নির্বাচনের ফলাফলে দেখা গেছে। পাশাপাশি তিনি জানান, আদিবাসী জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য ছিল, তা আংশিকভাবে সফল হয়েছে।

আশীষ কুমার সাহা আরও বলেন, আগামী দিনেও আদিবাসীদের স্বার্থে কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে। তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, ভোটপর্ব শেষ হওয়ায় এখন মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা এবং প্রশাসনকে সুষ্ঠুভাবে কাজ করতে সহায়তা করা সকলের কর্তব্য।

তিনি আরও বলেন, প্রত্যেককে নিজেদের আদর্শের প্রতি নিষ্ঠাবান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি, নির্বাচনে কংগ্রেসের ভোটের হার বেড়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, তিনি ভারতীয় জনতা পার্টির কড়া সমালোচনা করে বলেন, তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণেই এই ফলাফল সামনে এসেছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top