News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের পাহাড় দখলের পথে মথা, কর্মীদের শান্ত থাকার বার্তা প্রদ্যোতের
Image

ফের পাহাড় দখলের পথে মথা, কর্মীদের শান্ত থাকার বার্তা প্রদ্যোতের

আগরতলা, ১৭ এপ্রিল: ২৬ শের এডিসি নির্বাচন মোটেই সহজ ছিল না। প্রশাসনের সঙ্গে লড়াই করতে হয়েছে। এমনকি, তিপরা মথাকে ভাঙার চেষ্টাও হয়েছে। কিন্তু তিপ্রাসাদের ভালোবাসায়
ফের পাহাড় দখল করেছে মথা। তাই নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।

আজ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে এসে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রদ্যোত। তিনি বলেন, এবারের নির্বাচন মোটেই সহজ ছিল না। নানা দিক থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। প্রশাসনের সঙ্গেও লড়াই করতে হয়েছে। পাশাপাশি, তিপরা মথা দলকে ভাঙার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ করেন। তবে সমস্ত প্রতিকূলতার মাঝেও তিপ্রাসাদের ভালোবাসা ও সমর্থনের জোরেই দল ফের পাহাড় দখল করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তিপ্রাসাদের ভবিষ্যতের কথা ভেবেই এই লড়াই চলছে এবং আগামীদিনেও এই লড়াই অব্যাহত থাকবে। তবে এই জয়ের পর কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলায় জড়ানো চলবে না বলেও কঠোরভাবে বার্তা দেন তিনি।

প্রদ্যোত স্পষ্টভাবে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসা ও মারপিটের খবর সামনে আসছে। যদি সত্যিই মানুষ তাকে ভালোবাসেন, তাহলে সবাইকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। কারণ, জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে ক্ষতি আগামী প্রজন্মের হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। আগামী প্রজন্মের স্বার্থে কোনো ধরনের হিংসার থেকে বিরত থাকুন।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top