News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ কোনও ধরনের বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে না: পশ্চিম জেলার পুলিশ সুপার
Image

আজ কোনও ধরনের বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে না: পশ্চিম জেলার পুলিশ সুপার

আগরতলা, ১৭ এপ্রিল: আজ এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ কোনও ধরনের বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনা পর্বকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন।

পুলিশ সুপারের বক্তব্য, আজ কোনও দল বা প্রার্থীকে বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হবে না। সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top