News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬৩ ধারা উপেক্ষা করে জমায়েত, বিশালগড়ে উত্তেজনা, কিছুক্ষণের জন্য বন্ধ গণনা
Image

১৬৩ ধারা উপেক্ষা করে জমায়েত, বিশালগড়ে উত্তেজনা, কিছুক্ষণের জন্য বন্ধ গণনা

আগরতলা, ১৭ এপ্রিল: ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও বিশালগড় ব্লকের কাছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের জমায়েতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কিছুক্ষণের জন্য ভোট গণনা প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে খবর।

জানা গিয়েছে, গণনা চলাকালীন সময়েই আচমকা ব্লক চত্বরের কাছে জড়ো হতে থাকেন তিপ্রা মথার বহু কর্মী-সমর্থক। প্রশাসনের তরফে আগেই নিষেধাজ্ঞা জারি থাকলেও সেই নির্দেশ অমান্য করেই এই জমায়েত হয় বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এরপরই জমায়েত সরাতে তৎপর হয়ে ওঠে পুলিশ। ধীরে ধীরে কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য গণনা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে বলে জানা গেছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় গণনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top