News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় জলজট ও দূষণে নাজেহাল পথচারী, সংস্কারের দাবিতে ক্ষোভ
Image

জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় জলজট ও দূষণে নাজেহাল পথচারী, সংস্কারের দাবিতে ক্ষোভ

আগরতলা, ১৬ এপ্রিল: রাজধানীর জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় দীর্ঘদিনের জলজট ও নিকাশি সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালের সামনে রাস্তার ওপর জমে থাকা নোংরা জলে কার্যত চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, জিবি হাসপাতালের দূষিত জল সরাসরি রাস্তার ড্রেনে পড়ছে। কিন্তু ড্রেনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেই জল উপচে রাস্তায় উঠে আসছে। ফলে রাস্তা জুড়ে নোংরা জল জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পথচারীদের অনেকেই এই রাস্তা দিয়ে হাঁটতে দ্বিধাবোধ করছেন। তাঁদের আশঙ্কা, দূষিত জলের সংস্পর্শে এলে নানা ধরনের রোগ ছড়াতে পারে।
এলাকাটি ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যার কাউন্সিলর লতা নাথ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি জনপ্রতিনিধিরা এলাকায় এলেও যানবাহনে করে আসায় সাধারণ মানুষের সমস্যার বাস্তব চিত্র তাঁদের নজরে পড়ে না বলেও দাবি স্থানীয়দের।

অন্যদিকে দুর্গা চৌমুহনি থেকে বড়জলা পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন যানচালক ও বাসিন্দারা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করলেও রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়দের দাবি, গত দুর্গাপূজার সময় রাস্তার সংস্কার কাজ হলেও অল্প সময়ের মধ্যেই তা ফের নষ্ট হয়ে যায়। নিম্নমানের কাজের অভিযোগ তুলে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top