News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
Image

এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

বিলোনিয়া, ১৬ এপ্রিল: আগামীকাল স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি জেলা পর্যায়ে। ভোট গণনাকে কেন্দ্র করে জেলা শাসক ও সমাহর্তা মোহম্মদ সাজাদ পি ,জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি কে নিয়ে জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন।

জেলা শাসক ও সমাহর্তা প্রথমে জেলাবাসী থেকে শুরু করে আরক্ষা প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দল গুলিকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনকে ঠিক ঠাক পরিচালনার কাজে সহায়তার জন্য। জেলাশাসক জানিয়েছেন দু একটি ছোট খাট ঘটনা ছাড়া নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ। আগামীকাল ভোট গণনা, এই গণনাকে কেন্দ্র করে ১৭ ই এপ্রিল সারা জেলায় সকাল ৬ টা থেকে পরদিন অর্থাৎ ১৮ ই এপ্রিল সকাল ৬ টা পর্যন্ত ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা ১৬৩ ধারা কার্যকর করা হয়েছে, এই ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধারায় বলা হয়েছে পাঁচ বা তাতোধিক ব্যক্তির একসাথে ঘোরা ঘুরি করতে পারবে না, ধারায় আইন অমান্যকারীদের ৬ মাস জেলের ব্যবস্থা রয়েছে।তিনি প্রতিটি রাজনৈতিক দল ও তার সহযোগীদের কাছে আইন শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছেন।সুযোগ সন্ধ্যাণীদের সম্পর্কে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। নিরাপত্তার কাজে ১২০০ নিরাপত্তা রক্ষী  গণনা কেন্দ্র ও নিরাপত্তার বিষয়টি দেখবে। অর্থাৎ এক কথায় গণনাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top