News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন
Image

বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৬ এপ্রিল: বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে এবং নাগরিক পরিষেবার একাধিক জরুরি সমস্যার সমাধানের দাবিতে রাজপথে নামলো বামপন্থীরা। মূলত বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ নয়, বেহাল রাস্তা ও ড্রেন দ্রুত সংস্কার করা, নিগম এলাকায় পর্যাপ্ত পরিমাণে দূষণমুক্ত পানীয় জল সরবরাহ করা সহ একাধিক দাবিতে এদিন  রাজপথে বিক্ষোভে সামিল হন তারা। পরে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করতে যায় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।

আজ আগরতলা শহরে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এবং শেষ হয় আগরতলা পুর নিগম কার্যালয়ের সামনে।

বাম নেতৃত্ব রতন দাস অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল অবস্থা এবং নিকাশি ব্যবস্থার অবনতি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। একই সঙ্গে বহু এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটও লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি তাদের।

তিনি আরো বলেন, আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে বেহাল রাস্তা ও ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত পরিমাণে দূষণমুক্ত পানীয় জল সরবরাহের দাবি জানান তারা।

এছাড়াও, শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিকল্প পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ চালানো মানবিকতার পরিপন্থী। আগে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরই উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা উচিত। পরে একটি প্রতিনিধি দল আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে তাদের দাবিসমূহ তুলে ধরা হয়। 

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top