News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলা নববর্ষে এবছরও সরকারি মূল্যে মাছ বিক্রয় করা হবে : মন্ত্রী সুধাংশু
Image

বাংলা নববর্ষে এবছরও সরকারি মূল্যে মাছ বিক্রয় করা হবে : মন্ত্রী সুধাংশু

আগরতলা, ১৪ এপ্রিল : বাংলা নববর্ষে উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি মূল্যে মাছ বিক্রয় করা হবে। এজন্য রাজ্যের বিভিন্ন স্থানে মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি জানান, মৎস্য দপ্তরের নিজস্ব ফার্ম ও সমবায় সমিতির মৎস্য ফার্মের মাধ্যমে এই মাছ বিক্রয় করা হবে। নববর্ষে দিনে প্রধানত ৪ থেকে ৫ রকমের মাছ বিক্রয় করা হবে। এরমধ্যে রয়েছে রুই, কাতল, কার্প, মৃগেল ও সিলভারকার্প।

সাথে তিনি যোগ করেন, নর্ববষ উপলক্ষ্যে ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে অতি সূলভ মূল্যে ইলিশ মাছ বিক্রি করা হবে। এখান থেকে কম দামে মাছ ক্রয় করতে পারবেন আম জনতা। তাঁর কথায়, নর্ববষ উপলক্ষ্যে বাজারে এদিন মাছের দাম বেশি থাকে। ফলে, সকল অংশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে নবর্বষ পালন করতে পারেন না। তাই সকল অংশের মানুষদের কথা চিন্তা করে রাজ্যের বিভিন্ন স্থান সহ ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারেও মাছ বিক্রি করা হবে। এখান থেকে অতি সূলভ মূল্যে ইলিশ মাছ ক্রয় করতে পারবেন। কম দামে আগামী কাল মাছ বিক্রয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top