News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারমেয়কে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩
Image

সারমেয়কে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩

শান্তিরবাজার, ১৪ এপ্রিল: সারমেয়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন যাত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন জাতীয় সড়কে টি আর ০৮ ডি ০৩১০ নম্বরের একটি মারুতি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তায় থাকা একটি কুকুরকে বাঁচাতে গিয়েই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তির বাজার দমকল বাহিনী। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার পর মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের নাম সিকান্দার বাদসা (৬৫), ইন্দরজিৎ বৈদ্য (৫২) এবং অলক জ্যোতি বৈদ্য (৬৪)।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top