News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আশা ভোঁসলে আর নেই: কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণ, বয়স হয়েছিল ৯২
Image

আশা ভোঁসলে আর নেই: কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণ, বয়স হয়েছিল ৯২

মুম্বই, ১২ এপ্রিল : ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আশা ভোঁসলের পুত্র আনন্দ ভোঁসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি আর আমাদের মধ্যে নেই। আগামীকাল বিকেল ৪টায় মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

গত শনিবার, ১১ এপ্রিল, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান শিল্পীকে। তাঁর নাতনি জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, ‘অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের’ কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য স্মরণীয় গান উপহার দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন আশা ভোঁসলে। তাঁর কণ্ঠের বহুমুখিতা ও অনন্যতা তাঁকে সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top