News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনের প্রাকলগ্নের অশান্তির জের, জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তর বিশ্রামগঞ্জে
Image

এডিসি নির্বাচনের প্রাকলগ্নের অশান্তির জের, জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তর বিশ্রামগঞ্জে

আগরতলা, ১২ এপ্রিল : ইভিএমের নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জম্পুইজলায় স্থাপিত স্ট্রং রুম স্থানান্তর করে বিশ্রামগঞ্জ জেলা শাসক কার্যালয়ে স্থাপিত হয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এডিসি নির্বাচনের প্রচার এবং পরবর্তী সময়ে টানা অশান্তির জেরে ইভিএমের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তাই, গতকাল রাত থেকে জম্পুইজলা এসডিএম অমিতাভ চাকমার নেতৃত্বে দফাওয়ারী সর্বদলীয় বৈঠক হয়েছে। বৈঠকে তিপরা মথা, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইপিএফটি সহ নির্দল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতির বর্ণনা তুলে ধরে এসডিএম অমিতাভ চাকমা স্ট্রং রুম স্থানান্তরের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা তুলে ধরেছেন। আজ সকালেও বৈঠকে আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিশ্রামগঞ্জ জেলা শাসক কার্যালয়ে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। সেখানে কড়া নিরাপত্তা বেষ্টনী মোতায়েন রয়েছে। আজ ভোটপর্ব মিটে যাওয়ার পর কঠোর নিরাপত্তা বলয়ে ইভিএমগুলি ওই স্ট্রং রুমে রাখা হবে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top