News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইভিএম গোলযোগে আধাঘণ্টা দেরি, কালীনগর ২৭ নম্বর কেন্দ্রে সঠিক সময়ে  ভোটগ্রহণে বিঘ্ন
Image

ইভিএম গোলযোগে আধাঘণ্টা দেরি, কালীনগর ২৭ নম্বর কেন্দ্রে সঠিক সময়ে  ভোটগ্রহণে বিঘ্ন

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি ১৪ বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের কালীনগর পোলিং স্টেশনের ২৬ ও ২৭ নম্বর ভোটকেন্দ্রে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল ছয়টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটদান করার জন্য।

২৬ নম্বর কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ২৭ নম্বর কেন্দ্রে ইভিএমে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় আধাঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। ফলে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হতে দেখা যায়।
এ বিষয়ে ভোটাররা জানান, নির্ধারিত সময়ের আগেই তারা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সময়মতো ভোটগ্রহণ শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়।

অন্যদিকে, প্রার্থী রুনিয়েল দেববর্মা এবিষয়ে জানান, ইভিএমে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিলম্ব ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে মেশিন পরিবর্তন করা হয় এবং প্রায় আধাঘণ্টা পর ওই কেন্দ্রেও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top