News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে ২৬টি অতি স্পর্শকাতর বুথ, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পূর্ণ: জেলাশাসক
Image

ঊনকোটিতে ২৬টি অতি স্পর্শকাতর বুথ, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পূর্ণ: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় জোরকদমে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলায় মোট ২৬টি অতি স্পর্শকাতর এবং ১৯টি স্পর্শকাতর পোলিং স্টেশন চিহ্নিত করা হলেও পর্যাপ্ত পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন থাকায় ভয়ের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন জেলাশাসক ডক্টর তমাল মজুমদার।

শনিবার বিকেলে নিজের দপ্তরে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ঊনকোটি জেলার অধীনে দুটি এডিসি আসন রয়েছে—২নং মাছমারা এবং ৪নং করমছড়া। এই দুই আসনে মোট ভোটার সংখ্যা ৭৭ হাজার ২২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ২২১ জন এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৫০২ জন।

তিনি আরও জানান, এই দুই আসনের জন্য ৯ জন এআরও, ১৪ জন সেক্টর অফিসার এবং ১৪ জন পুলিশ সেক্টর অফিসার নিয়োজিত রয়েছেন। মাছমারা আসনে ৪২টি এবং করমছড়া আসনে ৫০টি পোলিং স্টেশন রয়েছে। সবমিলিয়ে ৯২টি পোলিং স্টেশনের মধ্যে ২৬টি অতি স্পর্শকাতর এবং ১৯টি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও টিএসআর জওয়ানদের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভোটকর্মীদের যাতায়াতের জন্যও যথেষ্ট গাড়ির ব্যবস্থা রয়েছে বলে জানান জেলাশাসক।

তিনি জানান, দুইটি আসনের জন্য ইভিএম মেশিনগুলি কুমারঘাটের পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে শনিবার সকাল থেকেই ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রে নিয়ে গেছেন। ভোট শেষে আবার সেগুলি ওই বিদ্যালয়েই ফিরিয়ে আনা হবে। আগামী ১৭ এপ্রিল সেখানেই ভোট গণনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ধলাই জেলার ৭নং কচুছড়া-ডেমছড়া এডিসি আসনের অন্তর্গত ১০টি পোলিং স্টেশন কৈলাসহর মহকুমার মধ্যে পড়েছে বলেও জানান তিনি।

সবশেষে জেলাশাসক সকল ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Releated Posts

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top