News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ
Image

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ এবং বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির জওয়ানরা যৌথভাবে সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিলেন। টহলদারির সময় কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি নতুনটিলা এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তার নাম রাসেল আহমেদ (২২)। পিতার নাম মৃত ইয়াসিন আলী। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছিলেন।
বিএসএফ কর্তৃপক্ষ আটক যুবককে পরবর্তীতে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। কদমতলা থানায় দায়ের হওয়া মামলার নম্বর ১৯/২৬ বলে জানা গেছে।

শুক্রবার ধৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক

সাব্রুম, ৩০ মে: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এক গৃহবধূ। আজ…

ByByReshmi Debnath May 30, 2026

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ, সংস্থার তিন কর্ণধারের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

আগরতলা, ৩০ মে : সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড…

ByByTaniya Chakraborty May 30, 2026

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top