News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান
Image

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক ভাঙনের ঘটনা সামনে এসেছে। জানা গেছে, ৩৫৬টি পরিবারের মোট ১০৭৩ জন ভোটার বিজেপি ছেড়ে তিপ্রা মথা দলে যোগদান করেছেন।

১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী রুনিয়েলের হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রুনিয়েল দাবি করেন, এই বিপুল সমর্থনই প্রমাণ করে যে তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমরা ২৫ হাজারেরও বেশি ভোট পাবো এবং এডিসির ২৫টি আসন জিতে পুনরায় ক্ষমতায় ফিরব।” পাশাপাশি তিনি আরও জানান, চূড়ান্ত মূল্যায়ন অনুযায়ী তিপ্রা মথা নিশ্চিতভাবেই এডিসি দখল করবে।

স্থানীয়দের একাংশের মতে, প্রচারের শেষ মুহূর্তে এই ব্যাপক যোগদান বিজেপির সংগঠনে বড় ধাক্কা দিয়েছে এবং এর প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়তে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর সহ সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।

Releated Posts

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও…

ByByReshmi Debnath Jul 15, 2026

সরকারি নির্দেশিকা যেন কলাপাতা, বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের বিল সেকশনে ভোগান্তির অভিযোগ

আগরতলা, ১৫ জুলাই: সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সরকারি দপ্তরের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু বাস্তবে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top