News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনের আগে কড়া নিরাপত্তা বলয়, মোতায়েন ২৪ কোম্পানি সিআরপিএফ
Image

এডিসি নির্বাচনের আগে কড়া নিরাপত্তা বলয়, মোতায়েন ২৪ কোম্পানি সিআরপিএফ

আগরতলা, ১০ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তার স্বার্থে বারো হাজার সিভিল পুলিশ এবং টিএসআর নিয়োজিত থাকবে। পাশাপাশি ২৪ কোম্পানি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। আজ পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন।

রাজ্যের ডিজিপি অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রের তরফে মোট ২৪ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিআরপিএফ) মঞ্জুর করা হয়েছে। রাজ্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের পাশাপাশি এই বাহিনী মোতায়েন করা হবে বিভিন্ন স্পর্শকাতর এলাকায়। তিনি বলেন, ভোটকেন্দ্রগুলিকে ঝুঁকির ভিত্তিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিআরপিএফ-এর মধ্যে ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), ১০ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ২ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) থেকে আসছে। ইতিমধ্যেই ৪ কোম্পানি ত্রিপুরায় পৌঁছেছে এবং বাকি ২০ কোম্পানি শীঘ্রই এসে পৌঁছবে বলে জানা গেছে। এগুলিকে বিভিন্ন বিধানসভা এলাকায় ছড়িয়ে দিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই রোড শো, বাইক র‍্যালি এবং বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চালিয়েছে। তবে প্রশাসনের প্রধান লক্ষ্য, সমগ্র নির্বাচনী প্রক্রিয়াটি যাতে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top