News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 
Image

এডিসি নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই : প্রদ্যোত 

আগরতলা, ৪ এপ্রিল: এডিসি নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন নির্বাচনে জাতির জয় নিশ্চিত করতে হবে। আজ দাশদা-কাঞ্চনপুর এলাকায় নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।  

প্রদ্যোতের অভিযোগ, জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এখনও মৌলিক পরিষেবার ঘাটতি রয়েছে। অনেক জায়গায় মানুষ আজও পানীয় জলের মতো প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত। এই পরিস্থিতির পরিবর্তন আনতে হলে আনারস প্রতীকে মথাকে ভোট দিতে হবে, বলেন তিনি।

সভায় তিনি আরও বলেন, যদি তিপরা মথা ক্ষমতায় না আসে, তাহলে জনজাতিদের ন্যায়বিচার পাওয়া কঠিন হবে। দাশদা-কাঞ্চনপুর এলাকায় একাধিক খুনের ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি কারণ তারা রাজনৈতিক সুরক্ষা পাচ্ছে। প্রতিনিয়ত জনজাতিদের অসম্মান করা হচ্ছে এবং তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নাম উল্লেখ করে প্রদ্যোত বলেন, মুখ্যমন্ত্রী এখনও প্রকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হননি। এবার তিপ্রাসা সমাজ ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ সামনে আনবে। তবে তিনি বিজেপির কয়েকজন নেতার প্রশংসাও করেন এবং বলেন, দলের মধ্যে ভালো মানুষ রয়েছেন, কিন্তু কিছু ভিন্ন মতাদর্শের প্রভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top