News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন মানিক সরকারের
Image

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন মানিক সরকারের

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া সঠিক সিদ্ধান্ত হলেও এতে কিছুটা দেরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, বিষয়টি শুরুতেই আইনি স্তরে চ্যালেঞ্জ করা প্রয়োজন ছিল।

এদিন তিনি অভিযোগ, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পরিকল্পিতভাবে এসআইআর কর্মসূচি চালু করা হয়েছে। মৃলত তাতে মুসলিম সম্প্রদায়কে চিহ্নিত করা হচ্ছে। তিনি দাবি করেন, শাসক দল বিজেপি নির্বাচন কমিশনকে কার্যত বগলদাবা করে রেখেছে এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। বিজেপি সরকার এখন নিজেদের পছন্দ মতো ভোটার তালিকা তৈরী করার চেষ্টা করছে।

মানিক সরকারের বক্তব্য, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আইনি লড়াই আরও জোরদার করা জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।

পাশাপাশি এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে একহাত নিয়েছেন। মুসলিম সম্প্রদায়কে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভুল মন্তব্য করছেন। তিনি প্রকাশ্যে বলছে, যদি কোনও ‘মিয়াঁ’ রিকশাচালক ৫ টাকা ভাড়া চায় তবে তাকে মাত্র ৪ টাকা দেওয়া উচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এ ধরনের সাম্প্রদায়িক ও অবমাননাকর মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল ও সংযত আচরণ প্রত্যাশিত।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top