News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আঞ্চলিক রেল পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে পেঁচারথল রেলওয়ে স্টেশনে আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা
Image

আঞ্চলিক রেল পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে পেঁচারথল রেলওয়ে স্টেশনে আগরতলা শিলচর আগরতলা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা

আগরতলা, ১ ডিসেম্বর: আঞ্চলিক সংযোগ আরও মজবুত এবং যাত্রীদের ভ্রমণ সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ত্রিপুরার পেঁচারথল রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১৫৬৬৩/১৫৬৬৪ আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেসের জন্য একটি নতুন স্টপেজ চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠান সোমবার, ১ ডিসেম্বর পেচারখল রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা সহ রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পেচারথল স্টেশনে, ট্রেন নং. ১৫৬৬৩ (আগরতলা-শিলচর) ১৪:০১ ঘন্টায় পৌঁছাবে এবং ১৪:০৩ ঘন্টায় রওনা দেবে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং, ১৫৬৬৪ (শিলচল আগরতলা) ১৩:১৩ ঘন্টায় পৌঁছাবে এবং ১৩:১৫ ঘন্টায় রওনা দেবে।

পেচারথল স্টপেজ হিসাবে সংযোজন, আঞ্চলিক রেল পরিষেবা শক্তিশালী করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন স্টপেজটি নর্থ ত্রিপুরা জেলা এবং আশেপাশের অঞ্চলের যাত্রীদের জন্য সুগম এবং আরও সুবিধাজনক ভ্রমণের বিকল্প প্রদান করবে, প্রয়োজনীয় রেল সুযোগ-সুবিধাগুলিতে অ্যাক্সেস উন্নত করবে এবং গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সাথে সংযোগ বৃদ্ধি করবে।

এই নতুন স্টপেজ চালু হওয়ার সাথে-সাথে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব পরিবহনের মাধ্যমে যাত্রী সুবিধা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ সম্প্রসারণ এবং সামগ্রিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top