News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুবক গ্রেপ্তার
Image

বাইক চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

আগরতলা, ২৭ নভেম্বর: একটি মোটরবাইক চুরি করে নিয়ে গিয়ে পরবর্তীতে সেটিতে আগুন লাগিয়ে ধ্বংস করার অভিযোগে এক অভিযুক্তকে আটক করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাথালিয়াঘাট ভিলেজের বাসিন্দা বিকু দেববর্মা (২৪)–কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির পর ঘটনাটি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত যুবক বাইকে আগুন ধরিয়ে দেয় বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের নজরে আসে বিকুর নাম। এরপর বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ অভিযুক্তকে বিশ্রামগঞ্জ থানার পক্ষ থেকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top