News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এলেন জনজাতি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম এবং আধিকারিকরা
Image

রাজ্যে এলেন জনজাতি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম এবং আধিকারিকরা

আগরতলা, ২৫ নভেম্বর : রাজ্যে এলেন জনজাতি কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম এবং আধিকারিকরা। আগরতলা বিমানবন্দরে তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানান রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রীসহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে আগরতলা বিমানবন্দরে নেমেই শুরু হল ব্যস্ততার নতুন অধ্যায়। নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দর চত্বরে হাজির ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। কিছুক্ষণ পর ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেন কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়ের মন্ত্রী জুয়েল ওরাম। আগমনের মুহূর্তে তাঁকে রিসা পরিয়ে স্বাগত জানান ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এই সফরের মূল আলোচ্য—ত্রিপুরার জনজাতি উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার রূপরেখা। তবে সূত্রের খবর, জুয়েল ওরামের এবারের সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়। তিনি সরাসরি রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় পরিদর্শনে নামবেন। বিশেষ গুরুত্ব থাকবে পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনজীবিকার উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণে।

কেন্দ্রীয় স্কিমগুলি কতটা সঠিকভাবে কার্যকর হচ্ছে, কোথায় প্রশাসনিক প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে—তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহই মন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য। আগরতলা থেকে শুরু করে একাধিক জেলা ঘুরে সরেজমিনে তথ্য পর্যালোচনা করবেন তিনি।

অভ্যন্তরীণ মহলের অনুমান, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর ত্রিপুরার জনজাতি উন্নয়নে নতুন দিশা দেখাতে পারে। মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে যৌথ এই পরিদর্শন ভবিষ্যতে রাজ্যের জনজাতি উন্নয়ন প্রকল্পে আরও গতি আনবে বলেও আশাবাদী প্রশাসন ও সাধারণ মানুষ।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top