News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে হেরোইন পাচারকালে টমটম চালক গ্রেফতার
Image

চুরাইবাড়িতে হেরোইন পাচারকালে টমটম চালক গ্রেফতার

আগরতলা, ২২ নভেম্বর: গতকাল রাতে বিপুল পরিমাণ হেরোইনসহ এক টমটম চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইসলাম উদ্দিন, বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রামের প্রেমতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইসলাম উদ্দিন তার টমটমে করে প্রেমতলা এলাকা থেকে হেরোইনের চালান নিয়ে চুরাইবাড়ি রেল তেমাথা এলাকায় পৌঁছায়। সেখানে অন্য এক ব্যক্তির হাতে মাদকটি হস্তান্তর করার মুহূর্তে পুলিশ টমটমসহ তাকে আটক করে।

পরে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও ডি.সি.এম-এর উপস্থিতিতে টমটমটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি সাবানের বাক্সের ভেতর লুকানো অবস্থায় ৪৬ গ্রাম হেরোইন এবং ৩৭টি হেরোইনভর্তি কৌটা উদ্ধার করা হয়।

ধৃত ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top