News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শত্রুতার জেরে খোয়াইয়ে রাবার বাগানে ব্যাপক ভাঙচুর, কেটে দেওয়া হল প্রায় ৫০টি গাছ
Image

শত্রুতার জেরে খোয়াইয়ে রাবার বাগানে ব্যাপক ভাঙচুর, কেটে দেওয়া হল প্রায় ৫০টি গাছ

আগরতলা, ২১ নভেম্বর: শত্রুতার জেরে আবারও রাবার গাছ কাটার ঘটনা সামনে এল খোয়াইয়ের জামটিলা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা প্রণবেন্দু শীলের রাবার বাগানে ঢুকে ৪০ থেকে ৫০টি দুই বছরের রাবার গাছ কেটে দিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, খোয়াই বিধানসভা কেন্দ্রের পূর্ব গণকী জামটিলা এলাকায় নিজস্ব জমিতে দুই বছর আগে রাবার বাগান তৈরি করেছিলেন প্রণবেন্দু শীল। এর আগেও অজ্ঞাত দুষ্কৃতীরা তাঁর বাগানের ৭ থেকে ৮টি চারা গাছ কেটে নষ্ট করে দেয়। মালিকের দাবি, কারা এই নাশকতা বারবার ঘটাচ্ছে তা তিনি কিছুটা আন্দাজ করছেন, তবে এখনো নিশ্চিত নন।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাগান পরিদর্শন করে। প্রণবেন্দু শীল জানান, বারবার এভাবে গাছ কেটে দেওয়ায় তাঁর ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top