News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে গোমতী নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
Image

উদয়পুরে গোমতী নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৭ অক্টোবর : গোমতী জেলার উদয়পুর রাজনগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে উত্তর রাজনগর এলাকার স্থানীয় বাসিন্দারা গোমতী নদীতে ভাসমান অবস্থায় একটি দেহ দেখতে পান। সকালবেলা নদীতে কিছু মানুষ মাছ ধরতে গিয়ে প্রথমে দেহটি দেখতে পান।সঙ্গে সঙ্গে তাঁরা পিত্রা আউট পোস্টের পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স আনুমানিক দশ বছর হবে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং শিশুটির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top