News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৫ আগস্ট: অতিসত্বর এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন শতাধিক চাকরি প্রত্যাশী যুবক-যুবতী। আজ সকাল থেকে আগরতলার টিআরবিটি দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের একটাই দাবি, অবিলম্বে ফলাফল প্রকাশ করুন।

চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে টিবরবিটির-এর অধীনে এসটিজিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেই সময় পরীক্ষায় কয়েক হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি টিআরবিটি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শুরুর কোনও ইঙ্গিতও মেলেনি।

বিক্ষোভে অংশ নেওয়া এক চাকরি প্রার্থী জানান, আমরা ২০২২ সাল থেকে অপেক্ষা করে আছি। প্রতিবার সরকার শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু বাস্তবে কিছু হয়নি। আমাদের মধ্যে অনেকে বয়সের সীমায় পৌঁছে যাচ্ছেন। ফলাফল না এলে নিয়োগে অংশগ্রহণ করাও সম্ভব হবে না।

এদিন করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক দফতরে তাঁদের দাবি জানিয়েও কোনও সদুত্তর পাননি। তাই বাধ্য হয়েই আজ টিআরবিটি অফিসের সামনে এসে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে অতিসত্বর ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের একটি বড় অংশের অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে তাঁদের অনেকেরই বয়স শীঘ্রই সরকারি চাকরির ঊর্ধ্বসীমা অতিক্রম করে যাবে। তখন আর এই নিয়োগে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তাই তাঁদের দাবি, সময়ক্ষেপণ না করে অবিলম্বে ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক সরকার যদি দ্রুত কোনও পদক্ষেপ না নেয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

ত্রিপুরায় ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top