News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব
Image

এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১০ জানুয়ারি: আগরতলা এমবিবি বিমানবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীদেব বলেন, প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। তেমনি, যেসমস্ত সমস্যাগুলো৷ সমাধান করা সম্ভব নয় সেগুলো ভারত সরকারের সাথে আলোচনা করার হয়ে থাকে। 

তাঁর কথায়, ওই বৈঠকে বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমানবন্দরে কম ভাড়ায় স্টল দেওয়া, লাইটিং বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া, আগরতলা বিমানবন্দর থেকে আইজল এবং শিলং বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। অর্ন্তবর্তী সরকার আমলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। তখন বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চালু হবে। 

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top