News Flash

  • Home
  • Uncategorized
  • কুস্তির নার্সারি খুলতে চলেছেন সাক্ষী মালিক
Image

কুস্তির নার্সারি খুলতে চলেছেন সাক্ষী মালিক

sakshi-malikনয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাজ্য সরকারের সহযোগিতায় কুস্তির নার্সারি খুলতে চলেছেন রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী অ্যাথলিট সাক্ষী মালিক| হরিয়ানার প্রতিভাদের উত্সাহিত করতে ও দেশের কুস্তিগিরদের সুবিধার্থে তিনি এই নার্সারি প্রশিক্ষণ চালু করবেন|কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সাক্ষী মালিক| তাঁর এই প্রয়াসে তাঁর পাশে থাকবেন বলে জানিয়েছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজও| সাক্ষী নিজে জানান, ক্রীড়ামন্ত্রী সব সময় নতুন প্রতিভাদের পাশে থাকতে চান| এই নার্সারি থেকে সেই সুবিধাগুলো রাজ্য তথা দেশের কুস্তিগিরদের দিতে চান তিনি| তবে সামনে সাক্ষীর বিয়ে| এর মধ্যে কিছু করছেন না| বিয়ে মিটলেই নার্সারির কাজ শুরু করে দিতে চান তিনি|রিও অলিম্পিকে সাক্ষী মালিকের সাফল্যের পরে নতুন করে উদ্যম শুরু হয়েছে| রাজ্যের মানুষও ৱুঝেছে, তাঁদের মেয়েরাও অলিম্পিক থেকে পদক আনতে পারে| রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কুস্তির উন্নয়ন শুরু করতে চাইছেন সাক্ষীও|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top