নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাজ্য সরকারের সহযোগিতায় কুস্তির নার্সারি খুলতে চলেছেন রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী অ্যাথলিট সাক্ষী মালিক| হরিয়ানার প্রতিভাদের উত্সাহিত করতে ও দেশের কুস্তিগিরদের সুবিধার্থে তিনি এই নার্সারি প্রশিক্ষণ চালু করবেন|কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সাক্ষী মালিক| তাঁর এই প্রয়াসে তাঁর পাশে থাকবেন বলে জানিয়েছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজও| সাক্ষী নিজে জানান, ক্রীড়ামন্ত্রী সব সময় নতুন প্রতিভাদের পাশে থাকতে চান| এই নার্সারি থেকে সেই সুবিধাগুলো রাজ্য তথা দেশের কুস্তিগিরদের দিতে চান তিনি| তবে সামনে সাক্ষীর বিয়ে| এর মধ্যে কিছু করছেন না| বিয়ে মিটলেই নার্সারির কাজ শুরু করে দিতে চান তিনি|রিও অলিম্পিকে সাক্ষী মালিকের সাফল্যের পরে নতুন করে উদ্যম শুরু হয়েছে| রাজ্যের মানুষও ৱুঝেছে, তাঁদের মেয়েরাও অলিম্পিক থেকে পদক আনতে পারে| রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কুস্তির উন্নয়ন শুরু করতে চাইছেন সাক্ষীও|
কুস্তির নার্সারি খুলতে চলেছেন সাক্ষী মালিক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















