ওয়াশিংটন, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে উদ্বিগ্ন ওয়াশিংটন| এবার জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহন করুক পাকিস্তান সরকার| এমন মন্তব্য হোয়াইট হাউসের সংবাদ সচিব জর্জ আর্নেস্টের| উরি হামলার পর ৱুধবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্টাইক চালিয়ে প্রায় ৪০ জঙ্গিকে নিকেশ করে ভারত| সেই প্রসঙ্গেই আর্নেস্ট ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, উরির সেনা ছাউনিতে হামলার পর সীমান্তে বিপদ দেখা দিয়েছে| এব্যাপারে আমেরিকা উদ্বিগ্ন| এবার জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান| লস্কর ই তৈবা, জৈশ ই মহম্মদের মতো সংগঠনগুলিকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ| তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত ইসলামাবাদের| তাঁর মতে, সন্ত্রাসবাদ রুখতে আগেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল ওবামা সরকার| তাই প্রতিশ্রুতি মতো ভারতকে সমর্থন করতে দায়বদ্ধ আমেরিকা|
ভারতের সার্জিকাল স্ট্রাইক হানায় সমর্থন আমেরিকার, জানালেন জর্জ আর্নেস্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















