News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আট জেলায় আজ টেট, পরীক্ষার্থী ১১২৯ জন
Image

রাজ্যের আট জেলায় আজ টেট, পরীক্ষার্থী ১১২৯ জন

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ রবিবার রাজ্যের আটটি জেলায় আটটি পরীক্ষা কেন্দ্রে ত্রিপুরা টিচার্স ইলিজিবিলিটি টেস্ট ২০১৬ শীর্ষক পরীক্ষা গ্রহণ করা হবে৷ রাজ্যের আটটি জেলার এই পরীক্ষাকেন্দ্রগুলি হচ্ছেঃ আগরতলা (এম বিবি কলেজ), বিলোনীয়া (আই সি ভি কলেজ), ধর্মনগর (ধর্মনগর ডিগ্রী কলেজ), কৈলাসহর(রামকৃষ্ণ মহাবিদ্যালয়), কমলপুর (কমলপুর ডিগ্রী কলেজ), খোয়াই (ডি ডি এম কলেজ), সোনামুড়া(কবি নজরুল মহাবিদ্যালয়) এবং উদয়পুর (নেতাজী সুভাষ মহাবিদ্যালয়)৷ উল্লেখ্য যে রাজ্য এ নিয়ে দ্বিতীয়বার ত্রিপুরা টিচার্স ইলিজিবিলিটি টেস্ট শীর্ষক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে৷ ২০১৬ সালের এই পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকতার যোগ্যতামান অর্জনের জন্য টেট প্রথম পত্রের আবেদনকারীর সংখ্যা ১৫৬ জন এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকতার যোগ্যতামান অর্জনের জন্য টেট দ্বিতীয় পত্রের আবেদনকারীর সংখ্যা ৯৭৩ জন৷
টেট প্রথম পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত৷ টেট দ্বিতীয় পত্রের পরীক্ষা গ্রহণ করা হবে বিকেল ১টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত৷ উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ডে উল্লিখিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে৷
সকল পরীক্ষার্থীকে তার টেট অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র (অ্যাডমিট কার্ডে উল্লিখিত তালিকা থেকে যে কোন একটি) অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে৷ অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না৷ পরীক্ষার্থীকে ও এম আর উত্তরপত্রে উত্তর চিহ্ণিত করার জন্য কালো বলপয়েন্ট কলম সঙ্গে নিয়ে আসতে হবে৷
টেট অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং কালো বলপয়েন্ট কলম ছাড়া অন্য কোনও বই, খাতা, ছাপানো বা হাতে লেখা কাগজ, পত্রিকা, ম্যাগাজিন, ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না৷ পরীক্ষা কেন্দ্রে কোনও রকমের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, পেজার, ইয়ারফোন, ব্লু-টুথ ডিভাইস, পেন-ক্যামেরা, বাটনহোল-ক্যামেরা, স্ক্যানার, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা-এর পরীক্ষা নিয়ামক আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top