News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ চাকার ট্রাক চাপায় গুরুতর জখম এক যুবক
Image

১২ চাকার ট্রাক চাপায় গুরুতর জখম এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ ১২ চাকার গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলেন এক মোটর শ্রমিক৷ road acccident copyআহত মোটর শ্রমিকের নাম রাজু গোপ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ চম্পকনগর বাজার এবং জিরানিয়া কলাবাগানের মাঝামাঝি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ পুলিশ অভিশপ্ত গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে৷
বৃহস্পতিবার বার বেলায় ১২ চাকার গাড়ির নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন রাজু গোপ নামের এক মোটর শ্রমিক৷ ঘটনার বিবরণে জানা গেছে, রাজু গোপের বাড়ি জিরানিয়ার কলাবাগান এলাকায়৷ তিনি পেশায় মারুতি গাড়ির চালক৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ রাজু কলাবাগানস্থিত নিজ বাড়ি থেকে বেরিয়ে চম্পকনগর যান এবং সেখান থেকে বাড়ি ফিরে আসছিলেন৷ এমন সময় আগরতলাগামী একটি ১২ চাকার গাড়ি পেছন থেকে রাজু গোপকে সজোরে ধাক্কা দেয়৷ এতে রাস্তায় ছিটকে পড়েন রাজু৷ রাজুর ডান পায়ের উপর দিয়ে গাড়িটি দ্রুতবেবগে আগরতলায় চলে যায়৷ ঘটনার খবর পেয়ে চম্পকনগর ফায়ার স্টেশনের একটি দমকল গুরুতর আহত রাজুকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিন জিবি হাসপাতালে আহত মোটর শ্রমিক রাজু গোপের স্ত্রী পিঙ্কি গোপ এই সংবাদ জানান৷ জানা গেছে, জিরানিয়া থানার পুলিশ অভিশপ্ত ১২ চাকার গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে৷ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া কলাবাগান এলাকায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top