নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্কুলে নিয়ে যেতে হবে না স্কুলব্যাগ| এমনই নির্দেশিকা জারি
করেছে সিবিএসই বোর্ড | হোমওয়ার্কের ভারও অনেকটাই কমানো হচ্ছে | এছাড়াও অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলব্যাগের ভার কী ভাবে কমানো যায় তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের চিন্তাভাবনা করতে বলা হয়েছে |
বোর্ডের পক্ষ থেকে ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ে ছেলেমেয়েদের মেরুদন্ড এক বিশেষ স্তরে থাকে| এই অবস্থায় ভারী ব্যাগের চাপে তাদের মধ্যে কাঁধে ও পেশীতে ব্যথা, স্পাইনাল কর্ডে সমস্যা দেখা দিচ্ছে | এই ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয় | একথা মাথায় রেখে বোর্ডের সিদ্ধান্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে না | বাড়ির জন্য তাদের কোনও হোম ওয়ার্ক দেওয়া যাবে না| বইয়ের ভার লাঘব করার জন্য প্রয়োজন হলে পড়ুয়াদের বই ভাগাভাগিও করা যেতে পারে|
স্কুলব্যাগ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের রেহাই দিল সিবিএসই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















