পোর্ট অব স্পেন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান
রামনরেস সারওয়ান| বৃহস্পতিবার ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান|
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সারোয়ানের সব শেষ ওয়ানডে ম্যাচ খেলেন ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে| ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১৮১ আর টেস্টে ৮৭টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান| টি-২০ খেলেছেন ১৮টি|
৩৬ বছর বয়সী সারোয়ানের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০০ সালে বার্বাডোজে, পাকিস্তানের বিরুদ্ধে| ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তাঁর প্রথম টেস্ট শত রান এসেছিল ক্যারিয়ারের ২৮তম ম্যাচে| সারোয়ানের ১৫টি টেস্ট শতকের ১৪টিই এসেছে তিন নম্বরে ব্যাটিং নেমে| তাঁর ৮৭ টেস্ট ম্যাচে ৪০.০১ গড়ে সারোয়ানের সংগ্রহ ৫৮৪২ রান|
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেস সারওয়ান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















