রাঁচি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধোনির বায়োপিক| ছবিটি রিলিজের জন্য এখন খুশি হাওয়া
সমগ্র ঝাড়খণ্ডে| ছবিটি দেখানোর জন্য কোনও বিনোদন কর না নেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে রাজ্য মন্ত্রীসভায়|
ছোটো থেকে ঝাড়খণ্ডে বড় হয়েছেন ধোনি| তাই এই ছবির সঙ্গে মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে| সেই কারণে ছবিটি কর মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে | শুল্ক দফতরের যুগ্ম কমিশনার জুগল কিশোর জানান, অনুমোদনের জন্য মন্ত্রীসভায় পাঠানো হয়েছে প্রস্তাবটিকে| তা গৃহীত হয়ে গেলেই এ রাজ্যে কর মুক্ত হয়ে যাবে বায়োপিকটি| তিনি আরও জানান, ঝাড়খণ্ডের একজন আইকন ধোনি| এছাড়া যুবসমাজের কাছে অনুপ্রেরণা দেন তিনি| ছবিটি কর মুক্ত হলে প্রতি সপ্তাহে ছবির জন্য ৪০ হাজার থেকে ১ লাখ টাকা বেশি আয় করতে পারবে মাল্টিপ্লেক্স মালিকরা| এছাড়া, ছোটো সিনেমা হলগুলি সপ্তাহে ২৫ থেকে ৪০ হাজার টাকা আয় করবে|
ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং করা হয়েছে রাঁচি ও ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে| এছাড়া, ধোনির স্কুলেও শুটিং করা হয়েছে| ছবির রিলিজ়ের দিনটিকে ছুটির দিন হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে জহর বিদ্যা মন্দির| এমনকী স্কুলের সব ছাত্র-ছাত্রীদের নিয়ে ছবিটি দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্কুলের প্রিন্সিপাল এ কে সিং| ধোনি দা আনটোল্ড স্টোরিতে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত| এছাড়া দেখা যাবে অনুপম খেরকেও| ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি|
ঝাড়খণ্ডে কর মুক্ত ধোনির বায়োপিক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















