News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করল মার্কিন বিমানবাহিনী
Image

এবার ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করল মার্কিন বিমানবাহিনী

বাগদাদ ও ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : এবার ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করল মার্কিন USAবিমানবাহিনী| ইরাকের মোসুল শহরের কাছেই ছিল এই অস্ত্রভাণ্ডার| এই রাসায়নিক অস্ত্রভাণ্ডারটি আগে ওষুধের কারখানা ছিল বলে জানা গিয়েছে| মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি হ্যারিংটন জানান, অস্ত্রভাণ্ডার ধ্বংসের জন্য ১২টি বিমান ব্যবহার করা হয়েছে|
রাসায়নিক অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়ার তথ্য দিলেও আইএস জঙ্গিদের দখলে কী ধরণের রাসায়নিক অস্ত্র ছিল তা জানায়নি মার্কিন বিমান বাহিনী| অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এ ধরণের রাসায়নিক অস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে থাকা এলাকায় প্রযোগ করার নির্দেশ দিয়েছেন| সিরিয়া সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে| বিশেষ তদন্তে উঠে এসেছে, বিদ্রোহী গোষ্ঠীর এলাকায় সিরিয়ার বিমানবাহিনী সারিন গ্যাস ব্যবহার করেছে| এদিকে আইএসের রাজধানী হিসেবে পরিচিত কুখ্যাত রাক্কা শহর ঘিরে মার্কিন ও তুর্কি সেনার যৌথ অভিযান জারি রাক্কা পুনর্দখলের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহলও|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top