লাহোর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ঈদে পাক প্রধানদের মুখে কাশ্মীর প্রসঙ্গ | এবারের ঈদের দিনটিকে কাশ্মীরীদের প্রতি উত্সর্গ
করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| কাশ্মীদের আত্মবলিদান বিফলে যাবে না বলে মঙ্গলবার ঈদের বার্তায় জানান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন| কাশ্মীরীদের কথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈেদর মুখেও|
এদিন সকালে তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রার্থনা সারেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| তাঁর কথায়, কাশ্মীরীরা গত কয়েক মাস ধরে যে আত্মবলিদান করে চলেছেন, তার চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না| কাশ্মীর সমস্যার যতদিন না সমাধান হবে, ততদিন তাঁরা কাশ্মীরীদের সমর্থন করে যাবেন বলে জানিয়েছেন শরিফ| আজকের দিনটি কাশ্মীরীদের উত্সর্গ করে বলেন, কাশ্মীরীরা তাঁদের তৃতীয় প্রজন্মের সুখ-স্বাচ্ছন্দ্যও বিসর্জন দিয়েছেন ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য| বলপ্রয়োগ করে কাশ্মীরীদের দাবি, অধিকারের লড়াই দমন করা যাবে না|
এদিেক, পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন ঈদের বার্তায় লিখেছেন, পাকিস্তানিদের কখনওই তাঁদের কাশ্মীরি ভাই-বোনদের আত্মত্যাগ, বলিদানের কথা ভুলে যাওয়া উচিত্ নয়| তিনিও বলেছেন, এই দুঃসময়ে প্রত্যেকের কাশ্মীরীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানানো উচিত্| তিনি মনে করেন, সেদিন আর বেশি দূরে নয়, যখন কাশ্মীরীরা তাঁদের লড়াইয়ের ফল পাবেন, স্বাধীনভাবে নিজেদের জয় উদযাপন করবেন|
এদিকে, আজ জামাত-উদ-দাওয়া প্রধান তথা ২০০৮-এর মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ গদ্দাফি স্টেডিয়ামে ইদের প্রার্থনার আয়োজন করেন| সেখানে তাঁর দাবি, খুব শীঘ্রই কাশ্মীরীরা তাঁদের আত্মত্যাগের ফল পাবেন|
প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজৱুল জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকে কাশ্মীর অশান্ত হয়ে উঠেছে| একাধিক আলোচনা হয়েছে, যদিও কোনওটাই ফলপ্রসূ হয়নি| প্রায় প্রতিদিনই জঙ্গি-পুলিশ সংঘর্ষ চলছে|
ঈদে শরিফ-মামনুনের মুখে কাশ্মীর প্রসঙ্গ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















