News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদে শরিফ-মামনুনের মুখে কাশ্মীর প্রসঙ্গ
Image

ঈদে শরিফ-মামনুনের মুখে কাশ্মীর প্রসঙ্গ

লাহোর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ঈদে পাক প্রধানদের মুখে কাশ্মীর প্রসঙ্গ | এবারের ঈদের দিনটিকে কাশ্মীরীদের প্রতি উত্সর্গ pakistanকরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| কাশ্মীদের আত্মবলিদান বিফলে যাবে না বলে মঙ্গলবার ঈদের বার্তায় জানান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন| কাশ্মীরীদের কথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈেদর মুখেও|
এদিন সকালে তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রার্থনা সারেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| তাঁর কথায়, কাশ্মীরীরা গত কয়েক মাস ধরে যে আত্মবলিদান করে চলেছেন, তার চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না| কাশ্মীর সমস্যার যতদিন না সমাধান হবে, ততদিন তাঁরা কাশ্মীরীদের সমর্থন করে যাবেন বলে জানিয়েছেন শরিফ| আজকের দিনটি কাশ্মীরীদের উত্সর্গ করে বলেন, কাশ্মীরীরা তাঁদের তৃতীয় প্রজন্মের সুখ-স্বাচ্ছন্দ্যও বিসর্জন দিয়েছেন ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য| বলপ্রয়োগ করে কাশ্মীরীদের দাবি, অধিকারের লড়াই দমন করা যাবে না|
এদিেক, পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন ঈদের বার্তায় লিখেছেন, পাকিস্তানিদের কখনওই তাঁদের কাশ্মীরি ভাই-বোনদের আত্মত্যাগ, বলিদানের কথা ভুলে যাওয়া উচিত্ নয়| তিনিও বলেছেন, এই দুঃসময়ে প্রত্যেকের কাশ্মীরীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানানো উচিত্| তিনি মনে করেন, সেদিন আর বেশি দূরে নয়, যখন কাশ্মীরীরা তাঁদের লড়াইয়ের ফল পাবেন, স্বাধীনভাবে নিজেদের জয় উদযাপন করবেন|
এদিকে, আজ জামাত-উদ-দাওয়া প্রধান তথা ২০০৮-এর মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ গদ্দাফি স্টেডিয়ামে ইদের প্রার্থনার আয়োজন করেন| সেখানে তাঁর দাবি, খুব শীঘ্রই কাশ্মীরীরা তাঁদের আত্মত্যাগের ফল পাবেন|
প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজৱুল জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকে কাশ্মীর অশান্ত হয়ে উঠেছে| একাধিক আলোচনা হয়েছে, যদিও কোনওটাই ফলপ্রসূ হয়নি| প্রায় প্রতিদিনই জঙ্গি-পুলিশ সংঘর্ষ চলছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top