কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): ঘর থেকে বাবা, মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল বাগুইআটি
এলাকায়| রবিবার গভীর রাতে বাগুইআটির অর্জুনপুরে, ঘর থেকে উদ্ধার হয় বাবা, মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ| প্রাথমিক অবস্থায় খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ| এই ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতারও করেছে পুলিশ|
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন জ্ঞাণেন্দ্রনাথ মিত্র (৬০), তাঁর স্ত্রী বিমলা মিত্র (৫৫) ও মেয়ে সোমা মিত্র (২৮)| ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন| পুলিশ এসে ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে| ওই তিন জনেরই শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও ভোঁতা বস্তু দিয়ে তাঁদের আঘাত করে খুন করা হয়েছে| পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন বলে ধারণা পুলিশের|
৩০২ ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ| ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন মহিলা সহ মোট ছয়জনকে| তবে, একই পরিবারের তিন জনকে কেন নৃশংভাবে খুন করা হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ|
বাগুইআটিতে নৃশংসভাবে খুন বাবা-মা ও মেয়ে, আটক ৬
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















