News Flash

  • Home
  • Uncategorized
  • বাগুইআটিতে নৃশংসভাবে খুন বাবা-মা ও মেয়ে, আটক ৬
Image

বাগুইআটিতে নৃশংসভাবে খুন বাবা-মা ও মেয়ে, আটক ৬

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): ঘর থেকে বাবা, মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল বাগুইআটি Murderএলাকায়| রবিবার গভীর রাতে বাগুইআটির অর্জুনপুরে, ঘর থেকে উদ্ধার হয় বাবা, মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ| প্রাথমিক অবস্থায় খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ| এই ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতারও করেছে পুলিশ|
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন জ্ঞাণেন্দ্রনাথ মিত্র (৬০), তাঁর স্ত্রী বিমলা মিত্র (৫৫) ও মেয়ে সোমা মিত্র (২৮)| ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন| পুলিশ এসে ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে| ওই তিন জনেরই শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও ভোঁতা বস্তু দিয়ে তাঁদের আঘাত করে খুন করা হয়েছে| পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন বলে ধারণা পুলিশের|
৩০২ ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ| ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন মহিলা সহ মোট ছয়জনকে| তবে, একই পরিবারের তিন জনকে কেন নৃশংভাবে খুন করা হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top