News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে বাইক দুই সুকটির ঠুকাঠুকি গুরুতর দুইজন
Image

খয়েরপুরে বাইক দুই সুকটির ঠুকাঠুকি গুরুতর দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ই সেপ্ঢেম্বর৷৷ খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে রবিবার একটি মোটর বাইক ও একটি road acccident copyসুকটির মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অহতরা হলেন দীপজিৎ পাল ও বেনুলাল রায়৷
রবিবার আসাম-আগরতলা জাতীয় সড়কে খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে বাইক ও সুকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন তেলিয়ামুড়ার নেতাজীনগরের বেনুলাল রায় ও ভাটি অভয়নগরের দীপজিৎ পাল৷ বেনুলাল রায় বাইক নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে আসছিলেন৷ খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা সুকটির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়৷ তাতে দুজনই আহত হন৷ দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয়৷ রাণীর পাজার দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তারা বর্তমানে জিবিতে চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শী এক যুবক দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানান৷ বাইক ও সুকটি দুটিই দ্রুতবেগে চালাচ্ছিল চালকরা৷ ফলে দুর্ঘটনাটি ঘটেছে৷ বোধজংনগর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top