নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ই সেপ্ঢেম্বর৷৷ খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে রবিবার একটি মোটর বাইক ও একটি
সুকটির মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অহতরা হলেন দীপজিৎ পাল ও বেনুলাল রায়৷
রবিবার আসাম-আগরতলা জাতীয় সড়কে খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে বাইক ও সুকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন তেলিয়ামুড়ার নেতাজীনগরের বেনুলাল রায় ও ভাটি অভয়নগরের দীপজিৎ পাল৷ বেনুলাল রায় বাইক নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে আসছিলেন৷ খয়েরপুরের ত্রিনাথ মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা সুকটির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়৷ তাতে দুজনই আহত হন৷ দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয়৷ রাণীর পাজার দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তারা বর্তমানে জিবিতে চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শী এক যুবক দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানান৷ বাইক ও সুকটি দুটিই দ্রুতবেগে চালাচ্ছিল চালকরা৷ ফলে দুর্ঘটনাটি ঘটেছে৷ বোধজংনগর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
খয়েরপুরে বাইক দুই সুকটির ঠুকাঠুকি গুরুতর দুইজন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















