News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ মাস পর জেল থেকে মুক্ত মদন মিত্র, আপাতত ঠঁাই এলগিন রোডের হোটেলে
Image

২১ মাস পর জেল থেকে মুক্ত মদন মিত্র, আপাতত ঠঁাই এলগিন রোডের হোটেলে

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): জেলবন্দী হয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বর মাসে| মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ২১ মাস| madan mitraশুক্রবারই সারদা মামলায় ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং চারটি শর্তের ভিত্তিতে আলিপুর জেলা দায়রা আদালত মদন মিত্রের জামিন মঞ্জুর করে| তারপর শনিবার সকালে, দীর্ঘ ২১ মাস জেলবন্দী থাকার পর `ছুটি’ পেলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র| আপাতত পরিবার আর দুর্গাপুজো নিয়েই থাকতে চান তিনি| জেল থেকে বেরিয়ে সারদাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী অবশ্য বলেছেন, `আমি এখন ক্লান্ত| আগামী কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন| সিবিআই যা বলবে তাই মানব| আদালতের রায় থেকে এক ইঞ্চিও সরব না| ২০ মাস বাদে জেল থেকে বেরিয়ে কলকাতাকে সম্পূর্ণ নতুন লাগছে| এখন শুধু বাড়ি আর দুর্গাপুজো|’
আগামী ২৩ নভেম্বর সারদা মামলার পরবর্তী শুনানি হবে| ততদিন জামিনে মুক্ত মদন| শনিবার সকাল ৬.৪৩ মিনিট নাগাদ আলিপুর জেল থেকে ছাড়া পান মদন মিত্র| তঁাকে নিতে সকালেই জেলে হাজির হন পরিবারের সদস্য ও অনুগামীরা| তবে ঠিকানা নিয়ে গোলমালের জেরে এখনই বাড়ি ফেরা হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর| মদন মিত্রের জামিনের নির্দেশে আদালতের অন্যতম শর্ত ছিল, তিনি ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না| কিন্তু মদন মিত্রের বাড়ি কালীঘাট থানা এলাকায়| তাই সকাল ৬.৪৩ মিনিট নাগাদ জেল থেকে বেরিয়েই সরাসরি ভবানীপুর থানা এলাকার এলগিন রোডের একটি হোটেলে উঠেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী| হোটেলের ৫০২ নম্বর ঘরে থাকছেন তিনি| তাঁর আইনজীবীরা আদালতে আবেদন জানিয়ে নির্দেশনামায় পরিবর্তন করে ভবানীপুর থানার বদলে কালীঘাট থানার নাম উল্লেখ করতে বলবেন|
জেল থেকে ছাড়া পেয়েই দলনেত্রীকে প্রশংশায় ভরিয়ে দিয়েছেন মদন মিত্র| মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মদন মিত্র বলেছেন, `মুখ্যমন্ত্রী বাংলার ১১ কোটি মানুষের নয়নমণি| মমতা যখন ডাকবেন, তখনই যাব|’ জেল থেকে বেরিয়ে মদন আরও বলেছেন, রাজনৈতিক পরিচয় পূর্ব স্মৃতির মতো হারিয়েছি| তবে রাজনীতি অবশ্যই করব| মদন আরও দাবি করেছেন, দল তাঁর পাশেই আছে|
\ামিনে ছাড়া পেলেও মদন মিত্রের জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই| ২০১৩ সালের এপ্রিল মাসে কয়েক হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসে| এই কেলেঙ্কারিতে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে যায়| ২০১৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়| সারদা সংস্থার কাছ থেকে দফায় দফায় টাকা ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে সিবিআই গ্রেফতার করে মদন মিত্রকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top