News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া
Image

ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া

মস্কো, ১০ সেপ্টেম্বর (হি.স.) : আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া| পরমাণু বোমাবহনে সক্ষম trans_sibআরএসএম তোপোল মিসাইল রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছে|
এই মিসাইল রাশিয়ার কামচাটক উপদ্বীপের নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত ভাবে আঘাত করেছে| মিসাইলে পরীক্ষামূলক বোমা বসানো ছিল| একটি মাত্র বোমাবহনে সক্ষম আরএসএম তোপোল দৈর্ঘ্যে ২২.৭ মিটার এবং ওজন ৪৭,২০০ কিলোগ্রাম| এটি সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে| এই অত্যাধুনিক অস্ত্রের কার্যক্ষমতা যাচাই করার জন্য পরীক্ষামূলক ভাবে ছোঁড়া হয় আরএসএম তোপোল| রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল রুশ অত্যাধুনিক মিসাইলের উন্নয়নে কাজে লাগানো হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top