News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ওয়ারিঙ্কা
Image

ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ওয়ারিঙ্কা

নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর (হি.স.) : চলতি ইউএস ওপেনের ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কার মুখোমুখি হতে চলেছেন গতবারের US OPENচ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ | সেমিফাইনালে জোকোভিচ হারিয়ে দেন গেল মনফিলসকে| নিউ ইয়র্কে মনফিলসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ সেটে হারান বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ | অন্যদিকে, ফাইনালে যাওয়ার পথে ওয়ারিঙ্কা হারান কেই নিশিকোরিকে| নিশিকোরিকে ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ সেটে হারান ওয়ারিঙ্কা|
এদিন জয়ের পর জোকোভিচ বলেন, টুর্নামেন্টের অন্যদিনের তুলনায় আজকের কন্ডিশন অন্যরকম ছিল| কিন্তু দুজনের জন্যই এটা একই সমস্যা ছিল| আমরা এটা আশাই করেছিলাম| শুনেছিলাম, আবহাওয়া উষ্ণ ও আদ্র থাকবে| অন্যদিকে, নিজের সেরাটা দিতে পারেননি, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন মনফিলস| তিনি বলেন, আমি মনে করি, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি| অন্য ম্যাচে নিশিকোরিকে হারিয়ে ওয়ারিঙ্কা বলেন, নিশিকোরি একজন শক্ত প্রতিপক্ষ| শুরুর দিকে ও দারুণ খেলেছে| লড়াইয়ে ফিরতে আমার সময় লেগেছে| পরে ও আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে| সেই জায়গা থেকেই আমি ম্যাচটা আমার হাতে চলে আসে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top