নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর (হি.স.) : চলতি ইউএস ওপেনের ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কার মুখোমুখি হতে চলেছেন গতবারের
চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ | সেমিফাইনালে জোকোভিচ হারিয়ে দেন গেল মনফিলসকে| নিউ ইয়র্কে মনফিলসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ সেটে হারান বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ | অন্যদিকে, ফাইনালে যাওয়ার পথে ওয়ারিঙ্কা হারান কেই নিশিকোরিকে| নিশিকোরিকে ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ সেটে হারান ওয়ারিঙ্কা|
এদিন জয়ের পর জোকোভিচ বলেন, টুর্নামেন্টের অন্যদিনের তুলনায় আজকের কন্ডিশন অন্যরকম ছিল| কিন্তু দুজনের জন্যই এটা একই সমস্যা ছিল| আমরা এটা আশাই করেছিলাম| শুনেছিলাম, আবহাওয়া উষ্ণ ও আদ্র থাকবে| অন্যদিকে, নিজের সেরাটা দিতে পারেননি, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন মনফিলস| তিনি বলেন, আমি মনে করি, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি| অন্য ম্যাচে নিশিকোরিকে হারিয়ে ওয়ারিঙ্কা বলেন, নিশিকোরি একজন শক্ত প্রতিপক্ষ| শুরুর দিকে ও দারুণ খেলেছে| লড়াইয়ে ফিরতে আমার সময় লেগেছে| পরে ও আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে| সেই জায়গা থেকেই আমি ম্যাচটা আমার হাতে চলে আসে|
ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ওয়ারিঙ্কা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















