News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচী প্রতিবাদী চিকিৎসকদের
Image

বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচী প্রতিবাদী চিকিৎসকদের

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে ৪ সেপ্টেম্বর ‘বিচার পেতে আলোর পথে’ নামক একটি কর্মসূচির আয়োজন করবেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা জানিয়েছে, তাই সহপাঠী খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই।

আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করবেন তাঁরা। একই সঙ্গে হবে উল্লিখিত অভিযান। এক বিবৃতিতে জুনিয়র চিকিৎসকদের আহ্বান, ‘আগামী ৪ সেপ্টেম্বর বুধবার রাত ৯টা থেকে ১০টা, এক ঘণ্টা ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানব বন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান।’

৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও তাঁরা মনে করছেন, এঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের মতে, কারও একার পক্ষে এঘটনা ঘটানো সম্ভব নয়।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top