মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.): নৌ বাহিনীর চাকরির পরীক্ষা ঘিরে হুলুস্থুলু মুম্বইয়ের মালাডে-তে| পদপিষ্ট হয়ে চোট পেলেন বেশ
কয়েজন পরীক্ষার্থী| নৌ বাহিনীতে চাকরির জন্য দিন কয়েক আগে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় নৌ বাহিনী| শুক্রবার ছিল সেই পরীক্ষা| সেই মতো মালাডে নৌ বাহিনীর বেস ক্যাম্পে পরীক্ষার আয়োজন করা হয়েছিল| বৃহস্পতিবার রাত থেকেই পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থীরা| আধিকারিকরা অনুমান করেছিলেন, প্রায় ৪,০০০ পরীক্ষার্থী আসতে পারেন| কিন্তু শুক্রবার সকাল হলে দেখা যায় প্রায় ৫০,০০০ মানুষ জমা হয়েছেন| প্রচন্ড ভিড়ের কারণে পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়|
নৌ বাহিনীর আধিকারিকরা শান্তি বজায় রাখতে বললেও, কেউ সে কথায় কর্ণপাত করেননি| মূল ফটক টপকে সকলেই ভিতরে আসার চেষ্টা করতে থাকে| কার্যত বাধ্য হয়ে এগিয়ে আসে পুলিশ| ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন কয়েকজন পরীক্ষার্থী| জখম পরীক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলেন| যদিও পুলিশের দাবি, ধাক্কাধাক্কিতেই চোট পেয়েছেন তাঁরা| পরে নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়| বলা হয়, মালাডে-তে নিয়োগের পরীক্ষা চলছিল| প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মেলে| ভিড় সামলাতে গিয়ে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি সামলে নেওয়া গিয়েছে| তারপর শান্তিপূর্ণভাবেই নিয়োগ প্রক্রিয়া মিটেছে|
নৌ বাহিনীর পরীক্ষা ঘিরে হুলুস্থুলু মুম্বইয়ে, আহত কয়েকজন পরীক্ষার্থী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















