News Flash

  • Home
  • Uncategorized
  • নৌ বাহিনীর পরীক্ষা ঘিরে হুলুস্থুলু মুম্বইয়ে, আহত কয়েকজন পরীক্ষার্থী
Image

নৌ বাহিনীর পরীক্ষা ঘিরে হুলুস্থুলু মুম্বইয়ে, আহত কয়েকজন পরীক্ষার্থী

মুম্বই, ৯ সেপ্টেম্বর (হি.স.): নৌ বাহিনীর চাকরির পরীক্ষা ঘিরে হুলুস্থুলু মুম্বইয়ের মালাডে-তে| পদপিষ্ট হয়ে চোট পেলেন বেশ Indian-Navyকয়েজন পরীক্ষার্থী| নৌ বাহিনীতে চাকরির জন্য দিন কয়েক আগে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় নৌ বাহিনী| শুক্রবার ছিল সেই পরীক্ষা| সেই মতো মালাডে নৌ বাহিনীর বেস ক্যাম্পে পরীক্ষার আয়োজন করা হয়েছিল| বৃহস্পতিবার রাত থেকেই পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থীরা| আধিকারিকরা অনুমান করেছিলেন, প্রায় ৪,০০০ পরীক্ষার্থী আসতে পারেন| কিন্তু শুক্রবার সকাল হলে দেখা যায় প্রায় ৫০,০০০ মানুষ জমা হয়েছেন| প্রচন্ড ভিড়ের কারণে পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়|
নৌ বাহিনীর আধিকারিকরা শান্তি বজায় রাখতে বললেও, কেউ সে কথায় কর্ণপাত করেননি| মূল ফটক টপকে সকলেই ভিতরে আসার চেষ্টা করতে থাকে| কার‌্যত বাধ্য হয়ে এগিয়ে আসে পুলিশ| ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন কয়েকজন পরীক্ষার্থী| জখম পরীক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলেন| যদিও পুলিশের দাবি, ধাক্কাধাক্কিতেই চোট পেয়েছেন তাঁরা| পরে নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়| বলা হয়, মালাডে-তে নিয়োগের পরীক্ষা চলছিল| প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মেলে| ভিড় সামলাতে গিয়ে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি সামলে নেওয়া গিয়েছে| তারপর শান্তিপূর্ণভাবেই নিয়োগ প্রক্রিয়া মিটেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top