News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের হাত ছাড়ল চার হাজার ভোটার, বাম হঠানোর স্বপ্ণ উদয়পুরেও ফেরি করলেন তৃণমূলের মুকুল
Image

কংগ্রেসের হাত ছাড়ল চার হাজার ভোটার, বাম হঠানোর স্বপ্ণ উদয়পুরেও ফেরি করলেন তৃণমূলের মুকুল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ সেপ্ঢেম্বর৷৷ মন্দিরনগরী উদয়পুরে কংগ্রেসে ব্যাপক ভাঙন৷ কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের MUKULঘাসফুল ফুটাতে দলত্যাগ করলেন চার হাজার ভোটার৷ শুধু কংগ্রেসই নয় সিপিএমের ৬০ জন ভোটারও যোগ দিয়েছেন তৃণমূলে৷ দলে নবাগতদের বরণ করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ পূর্বঘোষিত সূচী অনুযায়ী রবিবার বিকাল তিনটায় আগরতলায় আসেন মুকুল রায়৷ বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান মন্দিরনগরী উদয়পুরের জামজুরিতে৷ এখানে স্থানীয় বাজারে একটি সভায় যোগ দেন তিনি৷ তাঁর সাথে ছিলেন পশ্চিমবঙ্গের দুই তৃণমূল নেতা সহ দলের রাজ্য নেতৃত্ব তথা দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, অরুণ ভৌমিক, সভাপতি সুরজিৎ দত্ত সহ তৃণমূলের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়৷ প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে বাজার সভাতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে৷
জামজুরি এলাকাটি কংগ্রেসের ঘাঁটি৷ স্থানীয় পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে রয়েছে৷ এদিনের সমাবেশে কংগ্রেসের চার হাজার ভোটার তৃণমূলে যোগ দিয়েছেন৷ সেই সঙ্গে সিপিএমের ৬০ জন ভোটারও দলত্যাগ করে তৃণমূলের পতাকা তলে শামিল হয়েছেন৷ এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভার নির্বাচনে বাংলার এক ঝাক নেতৃত্ব ঘাঁটি তৈরী করে থাকবেন৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচুর সংখ্যায় তৃণমূল নেতৃত্ব বাংলা থেকে ঘাঁটি গড়বেন৷ সিপিএমকে এরাজ্য থেকে উৎখাত করার জন্য দলের সর্বভারতীয় নেতৃত্বরা ঝাপিয়ে পড়বেন৷ তিনি বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা থেকে বামফ্রন্টকে হঠানো৷ বাংলার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শ্রীরায় বলেন, এরাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করবে৷ মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা হবে৷ এজন্য দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠিক কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top